ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মার্কিন প্রস্তাবে সমর্থন দিলে চরম খেসারত দিতে হবে: হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের আনা নতুন খসড়া প্রস্তাবে যেসব দেশ সমর্থন বা সহপৃষ্ঠপোষকতা করবে, তাদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটনের কোনো সামরিক উসকানির ফলে সৃষ্ট পরিস্থিতির দায় সংশ্লিষ্ট দেশগুলোকেও সমানভাবে বহন করতে হবে।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তার বেআইনি কর্মকাণ্ডের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টায় এই প্রস্তাবটি ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, কোনো রাজনৈতিক অজুহাতে এই দায় থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের হস্তক্ষেপ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র, বাহরাইনসহ কয়েকটি দেশ এই প্রস্তাবটি সামনে এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

মার্কিন প্রস্তাবে সমর্থন দিলে চরম খেসারত দিতে হবে: হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬