ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ট্রাম্পকে বেইজিংয়ের ‘গোপন বাগান’ ঘুরিয়ে দেখালেন শি জিনপিং

চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেইজিংয়ের ঐতিহাসিক ও প্রাচীরঘেরা ‘ঝংনানহাই’ বাগান ঘুরিয়ে দেখিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই বিশ্ব নেতার এই ব্যক্তিগত ও ঘরোয়া কথোপকথন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সাধারণত চীনা নেতাদের আবাসস্থল হিসেবে পরিচিত এই সুরক্ষিত চত্বরে বিদেশি অতিথিদের প্রবেশের সুযোগ খুব কমই মেলে।

ভ্রমণকালে জিনপিং ট্রাম্পকে বাগানের শতবর্ষী প্রাচীন গাছ এবং স্থাপত্যশৈলী সম্পর্কে ধারণা দেন। দুই নেতার আলাপচারিতায় উঠে আসে দুই দেশের পারস্পরিক সম্পর্কের গভীর ইঙ্গিত। ট্রাম্প এই বাগানের সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেন এবং জিনপিংয়ের এই আতিথেয়তাকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এই বাগানে দীর্ঘ সময় নিয়ে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন জিনপিং।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

ট্রাম্পকে বেইজিংয়ের ‘গোপন বাগান’ ঘুরিয়ে দেখালেন শি জিনপিং

আপডেট সময় : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬