ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

চরম ওষুধ সংকটে ইরান: কালোবাজারে ১০ গুণ বেশি দামে বিক্রি

ইরানে জীবনরক্ষাকারী ওষুধের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে বাজারে প্রয়োজনীয় অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, ক্লিডিনিয়াম-সি এবং হরমোনজনিত চিকিৎসার ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধের এই কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে কালোবাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে প্রয়োজনীয় ওষুধ। সরকারিভাবে যে ওষুধের দাম মাত্র ৪৭ সেন্ট, তা কালোবাজারে ১০ ডলার পর্যন্ত দামে বিক্রি হতে দেখা গেছে। বিশেষ করে আইভিএফ বা বন্ধ্যত্ব চিকিৎসার ওষুধের জন্য রোগীদের হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বড় ধরনের সংকটের কথা অস্বীকার করলেও বাস্তব চিত্র ভিন্ন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কাঁচামাল আমদানিতে জটিলতা, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং জ্বালানি সংকটের কারণে ওষুধ উৎপাদন ও মূল্য নির্ধারণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

চরম ওষুধ সংকটে ইরান: কালোবাজারে ১০ গুণ বেশি দামে বিক্রি

আপডেট সময় : ১২:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬