তিন দশক আগে দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পরিকল্পনা করছে মার্কিন বিচার বিভাগ। মার্কিন গ্র্যান্ড জুরির অনুমোদন সাপেক্ষে আগামী কয়েক দিনের মধ্যেই এই অভিযোগপত্র দাখিল করা হতে পারে বলে জানা গেছে। এমন এক সময়ে এই পদক্ষেপের খবর এল যখন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক হাভানা সফর করছেন।
৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রো ২০২১ সালে কিউবার কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ থেকে সরে দাঁড়ান। এর মাধ্যমে দেশটিতে তার পরিবারের দীর্ঘ অর্ধশতাব্দীর শাসনের অবসান ঘটে। বড় ভাই ফিদেল কাস্ত্রোর উত্তরসূরি হিসেবে তিনি টানা ১৫ বছর কিউবা শাসন করেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, পুরোনো সেই বিমান বিধ্বংসী ঘটনার বিচারিক প্রক্রিয়া শুরু করতে বিচার বিভাগ এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
রিপোর্টারের নাম 
























