যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের সহায়তায় এক বিশাল আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন। অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরএস) বিরুদ্ধে দায়ের করা ১০ বিলিয়ন ডলারের মামলা প্রত্যাহারের বিনিময়ে তিনি ১.৭ বিলিয়ন ডলারের একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন। এই তহবিলের মূল লক্ষ্য হলো বাইডেন প্রশাসনের আমলে আইনি ব্যবস্থার মাধ্যমে ‘হয়রানির’ শিকার হওয়া ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা।
প্রস্তাবিত এই তহবিলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে একটি বিশেষ কমিশনের হাতে। তারা করদাতাদের অর্থ থেকে সেইসব ব্যক্তিদের দাবি নিষ্পত্তি করবেন যারা দাবি করেছেন যে, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এই তালিকায় ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলায় অভিযুক্ত প্রায় ১৬০০ ব্যক্তি এবং ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। এবিসি নিউজ জানিয়েছে, ফেডারেল সরকারের বিরুদ্ধে ট্রাম্পের আইনি লড়াই বন্ধ করার অন্যতম প্রধান শর্ত হলো এই বিশাল অংকের ক্ষতিপূরণ তহবিল। এটি বাস্তবায়িত হলে ট্রাম্পের রাজনৈতিক ও ব্যবসায়িক মিত্ররা বড় ধরনের আইনি সুরক্ষা ও আর্থিক সহায়তা পাবেন বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























