ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সন্তানদের যুক্তরাষ্ট্রে পাঠানো নিয়ে নেতিবাচক মন্তব্য জার্মান চ্যান্সেলরের, ট্রাম্প শিবিরে তোলপাড়

বর্তমান পরিস্থিতিতে সন্তানদের শিক্ষা বা কাজের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এমন মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

জার্মানির ভুর্ৎসবুর্গে আয়োজিত এক তরুণ সম্মেলনে মের্ৎস বলেন, তিনি আমেরিকার প্রশংসা করলেও বর্তমান সামাজিক আবহে সেখানে ইতিবাচক পরিবর্তনের অভাব দেখছেন। তিনি দাবি করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে অত্যন্ত উচ্চশিক্ষিত ব্যক্তিরাও কর্মসংস্থান পেতে হিমশিম খাচ্ছেন। এই অনিশ্চয়তার কারণে তিনি তার সন্তানদের সেখানে যাওয়ার পরামর্শ দেবেন না বলে জানান।

চ্যান্সেলর মের্ৎস জার্মান তরুণদের নিজ দেশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের খুব কম দেশই জার্মানির মতো তরুণদের জন্য বিশাল সুযোগ তৈরি করে দেয়। তবে তার এই মন্তব্যের পরপরই ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল তাকে ‘ট্রাম্প ডেরাঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত বলে কটাক্ষ করেছেন।

এদিকে জার্মানির অভ্যন্তরীণ রাজনীতিতেও মের্ৎসের এই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দেশটির উগ্র-ডানপন্থি দল এএফডির নেতা আলিস ভাইডেল চ্যান্সেলরের সমালোচনা করে বলেন, তিনি নিজেই জার্মানিকে অর্থনৈতিক ও সামাজিক সংকটের দিকে ঠেলে দিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

সন্তানদের যুক্তরাষ্ট্রে পাঠানো নিয়ে নেতিবাচক মন্তব্য জার্মান চ্যান্সেলরের, ট্রাম্প শিবিরে তোলপাড়

আপডেট সময় : ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬