ইরান যাতে হরমুজ প্রণালিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটি অবশ্যই সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি সচল রাখা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তিনি আরও নিশ্চিত করেন যে, তার প্রশাসন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। তেহরানের ওপর চাপ প্রয়োগ করে তিনি বিশ্বজুড়ে জ্বালানি ও নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, চীন তার প্রয়োজনীয় তেলের প্রায় ৪০ শতাংশ এই প্রণালির ওপর নির্ভর করে সংগ্রহ করে। অতীতে ইরান বিভিন্ন সময় এই জলপথ বন্ধের হুমকি দিয়ে চাপ সৃষ্টির যে কৌশল নিয়েছিল, তার কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্প সাফ জানিয়ে দেন, তার মেয়াদে ইরান এ ধরনের কোনো ব্ল্যাকমেইল বা কৌশল খাটানোর সুযোগ পাবে না।
রিপোর্টারের নাম 
























