জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিশ্বব্যাপী নেটওয়ার্কের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি এক বিশেষ অভিযানে নিহত হয়েছেন। মার্কিন ও নাইজেরীয় সশস্ত্র বাহিনীর যৌথ এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অত্যন্ত নিখুঁত ও সুপরিকল্পিত এই অভিযানের মাধ্যমে বিশ্বের অন্যতম সক্রিয় এই সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, আল-মিনুকি আফ্রিকায় আত্মগোপন করে থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। ২০২৩ সালে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এই নেতার মৃত্যুর ফলে আইএসের বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হবে বলে ধারণা করা হচ্ছে। সফলভাবে এই জটিল অভিযান সম্পন্ন করার জন্য নাইজেরিয়া সরকারের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
রিপোর্টারের নাম 
























