ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ১৯০ কানাডীয় কূটনীতিকের চিঠি

ফিলিস্তিন ও লেবানন পরিস্থিতিতে ইসরায়েলের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন কানাডার ১৯০ জন সাবেক কূটনীতিক। দেশটির সরকারের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে তারা অবিলম্বে এই ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। সাবেক এই কূটনীতিকরা সতর্ক করে বলেছেন, কার্যকর নিষেধাজ্ঞা না থাকলে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে বসতি সম্প্রসারণের কাজ অব্যাহত রাখবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযানে যেভাবে পুরো শহর ধ্বংস করা হচ্ছে এবং বিপুলসংখ্যক বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন, তা আন্তর্জাতিক আইনের চরম পরিপন্থী। গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে কানাডার ভেতরে যখন জনমত জোরালো হচ্ছে, ঠিক সেই সময়ে এই অভিজ্ঞ কূটনীতিকদের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপের আহ্বান এলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ১৯০ কানাডীয় কূটনীতিকের চিঠি

আপডেট সময় : ১১:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬