বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ব্যবস্থাপনা এবং বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছে ওমান। সম্প্রতি ইরান দাবি করেছে যে, তারা এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আদায়ের বিষয়ে ওমানের সঙ্গে সমন্বয় করছে। তবে ওমান এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। ইরান এই প্রণালিকে একচেটিয়াভাবে নিজেদের এবং ওমানের আঞ্চলিক জলপথ হিসেবে দাবি করলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো একে আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে গণ্য করে। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ইরানকে কোনো ধরনের শুল্ক দেওয়ার শর্তযুক্ত কোনো সমাধান তারা মেনে নেবে না। এই পরিস্থিতিতে নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি বিকল্প পরিকল্পনা ওমানের কাছে পেশ করেছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নতুন মেরুকরণ তৈরি করছে।
রিপোর্টারের নাম 






















