দক্ষিণ লেবাননে গত এক সপ্তাহে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে তারা হিজবুল্লাহর অন্তত ৪৪০টি লক্ষ্যবস্তুতে বিমান ও স্থল হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা লঙ্ঘন করে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এদিকে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মাঝেই লেবানন ও ইসরাইল যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে চলা এই লড়াইয়ে উভয় পক্ষের শত শত মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে।
রিপোর্টারের নাম 






















