মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ‘ক্ষয়িষ্ণু সভ্যতা’ হিসেবে আখ্যা দিয়ে তীক্ষ্ণ সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বিখ্যাত উপনিবেশবাদবিরোধী চিন্তাবিদ এইমে সেজায়ারের কালজয়ী গ্রন্থ ‘ডিসকোর্স অন কলোনিয়ালিজম’-এর একটি উদ্ধৃতি দিয়ে তিনি এই তোপ দাগেন।
বাঘাই তার বক্তব্যে উল্লেখ করেন, যে সভ্যতা নিজের তৈরি করা সমস্যা সমাধান করতে পারে না এবং তার নিজস্ব নৈতিক আদর্শ নিয়ে ছিনিমিনি খেলে, সেটি মূলত একটি মৃতপ্রায় সভ্যতা। তিনি বর্তমান পশ্চিমা বিশ্বের কার্যক্রমকে ‘জঘন্য ভণ্ডামি’ হিসেবে বর্ণনা করেন, যা দিয়ে আর কাউকে প্রতারিত করা সম্ভব নয় বলে তিনি মনে করেন।
ইরানি এই কূটনীতিক এর আগেও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে বিভিন্ন সাহিত্যিক ও দার্শনিকদের বাণী ব্যবহার করেছেন। এর আগে আলজাজিরায় প্রকাশিত এক নিবন্ধে তিনি মার্কিন-ইসরায়েল জোটের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারস্য কবি ফরিদ উদ্দিন আত্তারের প্রসঙ্গ টেনেছিলেন। তার এই সাম্প্রতিক মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 






















