সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল ‘রিফর্ম ইউকে’-এর নেতা নাইজেল ফ্যারেজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং ওই অঞ্চলে ইরানের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও সুসংহত করার বিষয়েও তারা একমত পোষণ করেন।
লন্ডন সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। উল্লেখ্য, ব্রিটেনের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে নাইজেল ফ্যারেজের দল শক্তিশালী অবস্থান তৈরি করার পর থেকে তার সঙ্গে এই কূটনৈতিক আলোচনাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
রিপোর্টারের নাম 






















