ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মৃত্যুর আগে ইরানি জেনারেল মুসাভির আবেগঘন শেষ বার্তা প্রকাশ

মার্কিন ও ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘাত চলাকালে নিহত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আবদোলরহিম মুসাভির হাতে লেখা শেষ চিরকুটটি জনসমক্ষে আনা হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের চূড়ান্ত পর্যায়ে নিজের মৃত্যুর ঠিক আগমুহূর্তে এই বার্তাটি লিখেছিলেন তিনি।

মুসাভির এই চিরকুটটিতে পার্থিব ধনসম্পদ এবং জীবনের ক্ষণস্থায়ী রূপ অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় ফুটে উঠেছে। বার্তায় তিনি উল্লেখ করেছেন, এই পৃথিবীর মোহ ও অর্জন আসলে আপেক্ষিক। তিনি লিখেছেন, ‘এই পৃথিবী এমন এক জায়গা যেখানে সবকিছু অর্জন করলেও আসলে প্রকৃত অর্থে কিছুই পাওয়া হয় না। আবার সবকিছু হারিয়ে ফেললেও মনে করতে হবে কিছুই হারাল না।’

ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তার জীবনদর্শন সংবলিত এই চিরকুটটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধের ময়দানে চরম উত্তেজনার মাঝেও তার এমন নিস্পৃহ ও গভীর চিন্তাভাবনা অনেককেই আবেগপ্রবণ করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার

মৃত্যুর আগে ইরানি জেনারেল মুসাভির আবেগঘন শেষ বার্তা প্রকাশ

আপডেট সময় : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬