ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও ঢাকায় বিক্ষোভের ডাক

বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইন প্রচেষ্টা এবং সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সীমান্তবর্তী সকল জেলা ও গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, সারা দেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

গতকাল বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে এবং প্রতিবেশী দেশগুলো বাড়াবাড়ি করছে। তিনি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে বরং জোরপূর্বক তাদের দেশের বসবাসকারীদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সীমান্তে হত্যা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। গত তিন মাসে ভারত ৫০ বারের বেশি পুশইনের চেষ্টা করেছে এবং গত ১০০ দিনে ভারতীয় বাহিনীর গুলিতে ১৯ জন নিরীহ বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ড. আযাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্যকে জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেন এবং বলেন, কোনো আইনে সরাসরি গুলি করার বিধান নেই, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এবং বিরোধী দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সজাগ থাকবে বলে জানান।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, তিনি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানকার মানুষের দুর্দশা দেখেছেন। তিনি সরকারের ভূমিকাকে অপ্রতুল আখ্যায়িত করে সরকারকে বিজিবিকে শক্তিশালী করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও ঢাকায় বিক্ষোভের ডাক

আপডেট সময় : ০৪:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬