নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় সাব-ইন্সপেক্টর (এসআই) হাসনাঈদ আহমেদকে ক্লোজ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে এসআই হাসনাঈদ আহমেদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত শুরু হয়।
সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈদ আহমেদকে ক্লোজ করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















