ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বুড়িচংয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: ১৯ জন আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টায় হামলার ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে আটক করা হয়। তবে, আটকদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটক করার সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

বুড়িচংয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: ১৯ জন আটক

আপডেট সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬