ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হরমুজ সংকট: যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান চীনের

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে চীন। বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ সংকটের স্থায়ী সমাধান কেবল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং কার্যকর আলোচনার মাধ্যমেই সম্ভব। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে তিনি বলেন, বলপ্রয়োগ কখনো দীর্ঘমেয়াদী সমাধান আনতে পারে না, যা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালেও স্পষ্ট করেছেন।

ওয়াং ই আরও যোগ করেন যে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হয়তো সময়সাপেক্ষ, কিন্তু একবার আলোচনার পথ উন্মুক্ত হলে তা আর বন্ধ করা উচিত নয়। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় চীন তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি জানান। বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান রুট হিসেবে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এখন আন্তর্জাতিক মহলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

হরমুজ সংকট: যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান চীনের

আপডেট সময় : ১০:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬