ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

আমিরাত সফরে মোদি: প্রতিরক্ষা ও জ্বালানি খাতে বড় চুক্তির পাশাপাশি বিপুল বিনিয়োগের ঘোষণা

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবুধাবি সফরকালে এই চুক্তিগুলো সম্পন্ন হয়। একই সাথে ভারতের বিভিন্ন খাতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের বড় ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আবুধাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এসব চুক্তি বিনিময় করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তি, যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। এছাড়া ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেল মজুত ও এলপিজি সরবরাহ সংক্রান্ত দুটি পৃথক চুক্তি সই হয়েছে।

বৈঠক শেষে নরেন্দ্র মোদি জানান, আমিরাতে বসবাসরত ভারতীয়দের অত্যন্ত যত্নের সাথে রাখা হচ্ছে। পাশাপাশি তিনি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যেকোনো সংকটে আমিরাতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পশ্চিম এশিয়ার বর্তমান উত্তজনা নিরসনে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

আমিরাত সফরে মোদি: প্রতিরক্ষা ও জ্বালানি খাতে বড় চুক্তির পাশাপাশি বিপুল বিনিয়োগের ঘোষণা

আপডেট সময় : ০৬:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬