দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বৃহস্পতিবার এনসিপি প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। গত বুধবার থেকে শুরু হওয়া এই ফোরামে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবাধিকার কর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্মেলন শেষে তিনি এনসিপি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভলকার তুর্ক জানান, তার দপ্তর বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশ ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ঢাকা সফর করেছিলেন। এই ফোরাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে মানবাধিকার পরিস্থিতির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















