অধিকৃত পশ্চিম তীরের প্রশাসনিক বিভাজন বা সীমারেখা স্থায়ীভাবে মুছে ফেলার দাবি জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তার এই বক্তব্যকে পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূমি সরাসরি ইসরায়েলের অন্তর্ভুক্ত করার একটি নগ্ন ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ১৯৯৫ সালের অসলো-২ চুক্তি অনুযায়ী পশ্চিম তীরকে বর্তমানে তিনটি ভিন্ন প্রশাসনিক অঞ্চলে ভাগ করা আছে।
স্মোট্রিচের এমন প্রস্তাব আন্তর্জাতিক আইন ও পূর্ববর্তী শান্তি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন ফিলিস্তিনিরা। উল্লেখ্য, পশ্চিম তীরের একটি বড় অংশ বর্তমানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকলেও ইসরায়েল ক্রমাগত সেখানে তাদের বসতি স্থাপন ও সামরিক নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে দখলদারিত্বকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 





















