ইরানের উপর প্রভাব বিস্তার করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করার ক্ষেত্রে চীনের প্রত্যাশিত ভূমিকা নিয়ে অতিরিক্ত আশা না করার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো আইনার ট্যানগেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন ইরানকে সরাসরি নিয়ন্ত্রণ করে না। বর্তমানে ইরানের অধীনে ৩০টিরও বেশি ছোট ছোট সামরিক গোষ্ঠী স্বাধীনভাবে কাজ করছে, তাই চীন চাইলেই শান্তি স্থাপনের জন্য নির্দেশ দিতে পারবে না।
ট্যানগেন রাশিয়া-ইউক্রেন সংঘাতের সাথে এই পরিস্থিতিকে তুলনা করতে রাজি নন। তিনি উল্লেখ করেন যে ডোনাল্ড ট্রাম্পের হঠকারী পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। এখন অনেকেই মনে করছেন যে চীনের এই সমস্যা সমাধান করা উচিত, কিন্তু বিষয়টি এত সহজ নয়। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় চীন নিজেও একটি সংকটের মুখে পড়েছে। বিশ্লেষক আইনার ট্যানগেন স্বীকার করেন যে চীনও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই।
রিপোর্টারের নাম 






















