আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের সর্বশেষ প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে যে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট অচলাবস্থার ফলে ২০২৬ সালজুড়ে বিশ্বব্যাপী তেলের সরবরাহ দৈনিক ৩৯ লাখ ব্যারেল কমে যাবে। একই সঙ্গে, এই বছর বিশ্বব্যাপী তেলের চাহিদা দৈনিক ৪ লাখ ২০ হাজার ব্যারেল কমবে বলে সংস্থাটি জানিয়েছে।
আইইএ-এর মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার ১০ সপ্তাহেরও বেশি সময় পর হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ঘাটতির কারণে বিশ্বব্যাপী তেলের মজুত রেকর্ড গতিতে হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
রিপোর্টারের নাম 






















