ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বিজয়ের শপথের পর তৃষার রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট, ফের আলোচনায় প্রেম গুঞ্জন

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয়-এর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একটি রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তৃষা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন— “লাভ ইজ অলয়েজ লাউডার” (ভালোবাসা লুকিয়ে রাখা যায় না)। যদিও কোনো নাম উল্লেখ করা হয়নি, তবে নেটিজেনদের ধারণা, এটি বিজয়কেই ইঙ্গিত করে দেওয়া হয়েছে, যা তাদের দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

সম্প্রতি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে তৃষাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ের বক্তব্য চলাকালীন তার আবেগঘন প্রতিক্রিয়া এবং বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে গুঞ্জন থাকলেও, তারা কেউই প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলেননি। তবে তৃষার এই পোস্ট সেই পুরনো আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার ধর্মঘট: প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

বিজয়ের শপথের পর তৃষার রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট, ফের আলোচনায় প্রেম গুঞ্জন

আপডেট সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬