ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শপথ অনুষ্ঠানে নীল শাড়িতে নজর কাড়লেন বিজয়ের বান্ধবী তৃষা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। রবিবার (১০ মে) চেন্নাইয়ের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তিনি তার মা উমা কৃষ্ণানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

শপথ গ্রহণের ঠিক আগমুহূর্তে তৃষা তার উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনুষ্ঠানে তৃষার সাজপোশাক ছিল বিশেষভাবে নজরকাড়া। তিনি গোল্ডেন অ্যাকসেন্ট দেওয়া একটি গাঢ় নীল রঙের সিল্ক কাঞ্জিভরম শাড়িতে উপস্থিত হন। এর সঙ্গে তিনি বেইজ রঙের কারুকাজ করা ব্লাউজ পরেন।

সাজে আভিজাত্য যোগ করতে তৃষা বেছে নিয়েছিলেন হীরা ও রুবি খচিত চোকার এবং মানানসই কানের দুল। হালকা মেকআপ, কপালে ছোট্ট টিপ এবং চুলে বেলি ফুল জড়ানো তৃষাকে দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগছিল। এই অনুষ্ঠানের জন্য তাকে স্টাইল করেছেন একা লাখানি এবং হর্ষিনী রবিচন্দ্রন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর

শপথ অনুষ্ঠানে নীল শাড়িতে নজর কাড়লেন বিজয়ের বান্ধবী তৃষা

আপডেট সময় : ০৪:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬