দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রকোপ, যা কেড়ে নিচ্ছে অসংখ্য শিশুর প্রাণ। এই মুহূর্তে শিশুমৃত্যুর সংখ্যা চারশ ছাড়িয়েছে, প্রতিদিনই খালি হচ্ছে কত মায়ের বুক। এমন শোকাবহ পরিস্থিতিতে দেশের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও প্রার্থনা জানিয়েছেন।
হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক শিশুকে কোলে নেওয়া স্বজনের একটি মর্মস্পর্শী ছবি পোস্ট করে সাকিব লেখেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’
সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে গত একদিনে হাম আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাতজন। প্রায় দুই মাসে সারাদেশে হাম আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৪০৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 























