ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রায় ১৪ বছর আগে রাজধানীর তেজগাঁও এলাকায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামির স্ত্রীর সঙ্গে ভিকটিম আনিসের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে শাহাদাৎ হোসেন আনিসকে সম্পর্ক ছিন্ন করার জন্য সতর্ক করেন। কিন্তু আনিস সেই সতর্কবাণী উপেক্ষা করে পুনরায় তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শাহাদাৎ ক্ষুব্ধ হন।

ক্ষোভের বশবর্তী হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পাশে ফুটপাতে আনিসকে ছুরিকাঘাত করে হত্যা করেন শাহাদাৎ। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার ধর্মঘট: প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬