ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উপর জোর

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব। এতে পারিবারিক সচ্ছলতা বাড়বে, সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। ডা. জুবাইদা রহমান কন্যাশিশুদের নিরাপত্তা এবং তাদের সুন্দর ও মানবিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রব্যবস্থা মেয়েদের তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

পুনাক সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের কাজের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখাচ্ছেন। আপনাদের সমাজসেবামূলক পরিকল্পনাগুলো বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, আমরা সবাই যদি নিজ নিজ ক্ষেত্র থেকে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তবে তা বাস্তবায়ন করা সম্ভব। নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডা. জুবাইদা রহমান স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উপর জোর

আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬