ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

জানা যায়, সাবেক এই সেনা কর্মকর্তাকে গত ২৯ মার্চ ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং প্রথম দফায় ৬ দিনের রিমান্ডে পাঠানো হয়। পরবর্তীতে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় তাকে আরও চার দফায় ১১ দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া, দেলোয়ার ও মাহমুদুল হত্যা মামলাসহ অনিককে হত্যাচেষ্টা মামলায় একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে আন্দোলনকারীরা মহানগর দায়রা জজ কোর্টের সামনে এলে একদল ব্যক্তি অতর্কিত গুলি চালায়। এতে অনিক কুমার দাস আহত হন। তাকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর গত ৩১ জুলাই কিছুটা সুস্থ হলে হাসপাতাল ছাড়েন অনিক। এই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার ধর্মঘট: প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

আপডেট সময় : ০৩:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬