ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ফুটবল বিশ্বকাপে ঝড় তুলবেন নোরা ফাতেহি

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে উত্তর আমেরিকায় বইছে সাজ সাজ রব। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আয়োজিত এই বিশ্ব আসরে এবার দেখা যাবে এক অনন্য উদ্যোগ। ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে তিনটি আয়োজক দেশেই পৃথক তিনটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতে, মেক্সিকো সিটি থেকে শুরু হয়ে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়বে এই উৎসব, যা পুরো বিশ্বের মানুষের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। প্রতিটি অনুষ্ঠানে স্বাগতিক দেশের খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি বিশ্বসেরা সব তারকা পারফর্ম করবেন।

উদ্বোধনী আসরের পর্দা উঠবে ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে, যেখানে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কলম্বিয়ার মহাতারকা জে বলভিন এবং একাধিক গ্র্যামি জয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা। এছাড়াও থাকছেন পপ তারকা আলেজান্দ্রো ফের্নান্দেজ়, দক্ষিণ আফ্রিকার টাইলা এবং লস অ্যাঞ্জেলেস আজুলেস। দর্শকদের বাড়তি পাওনা হিসেবে লাতিনো পপ তারকা বেলিন্দা এবং গায়িকা লিলা ডাউন্সকেও আনার জোর প্রচেষ্টা চালাচ্ছে ফিফা।

১২ জুন কানাডার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে স্বাগতিকদের প্রথম ম্যাচেও থাকছে তারার মেলা। এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড ও গ্লোবাল সেনসেশন নোরা ফাতেহি। তাঁর পাশাপাশি পারফর্ম করবেন বিশ্বখ্যাত মাইকেল বাবল, আলানিস মোরিসেটে, আলেসিয়া সারা এবং জেসি রেয়েজ়ের মতো সংগীতশিল্পীরা। একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মার্কিনিদের বিশ্বকাপ অভিযান। সেখানে মূল মঞ্চে থাকছেন পপ কুইন কেটি পেরি। তাঁর সঙ্গে আরও যোগ দেবেন বিখ্যাত র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের লিসা, ব্রাজিলের আনিতা এবং নাইজেরিয়ান তারকা রেমা। সব মিলিয়ে ফুটবল মাঠের লড়াই শুরুর আগেই সুর ও তালের ঝংকারে মেতে উঠবে পুরো বিশ্ব।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

ফুটবল বিশ্বকাপে ঝড় তুলবেন নোরা ফাতেহি

আপডেট সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬