ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নতুন ধারার ‘সিলভার সাদিয়া’: মোবাইল দর্শকদের জন্য তিন মিনিটের মাইক্রো ড্রামা সিরিজ

বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে আসছে ‘সিলভার সাদিয়া’ নামের একটি পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ। বিশেষভাবে মোবাইল-কেন্দ্রিক দর্শকদের কথা মাথায় রেখে সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে নির্মিত এই সিরিজটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। এটি আধুনিক প্রজন্মের কনটেন্ট দেখার অভ্যাসের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে।

সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিরিজটির বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়, যেখানে গণমাধ্যমকর্মী, মিডিয়া ইন্ডাস্ট্রির পেশাজীবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। মায়ের দোয়া স্টুডিওস প্রযোজিত এই সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন।

‘সিলভার সাদিয়া’র গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে মাদ্রাসায় পড়াশোনা করলেও গেমিংয়ের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। মায়ের অনুপ্রেরণায় সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে নিজস্ব দর্শক তৈরি করে। কিন্তু যখন তার এই গোপন জগৎ বাবার সামনে উন্মোচিত হয়, তখন শুরু হয় সংঘাত। পরিবার, আত্মপরিচয় এবং নিজের স্বপ্ন পূরণের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় সিরিজটি।

সংশ্লিষ্টরা এই ছোট পরিসরের গল্প বলার নতুন প্রয়াসকে বাংলাদেশের ডিজিটাল বিনোদন অঙ্গনের একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। সহ-প্রযোজক ও সিরিজটির ক্রিয়েটর পুলক অনিল জানান, নতুন ধারণা নিয়ে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, তবে এই যাত্রা থেকে অনেক কিছু শেখার আছে এবং ভবিষ্যতে আরও উন্নত কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। ক্রিয়েটিভ প্রডিউসার আদনান আল রাজীব এই ফরম্যাটের মধ্যে বিপুল সম্ভাবনা দেখছেন এবং মনে করেন এটি থেকে ভবিষ্যতে আরও অনেক গল্প জন্ম নিতে পারে।

সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি এবং কামরুজ্জামান তপু। এছাড়া, কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্যা ছোট ভাই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

নতুন ধারার ‘সিলভার সাদিয়া’: মোবাইল দর্শকদের জন্য তিন মিনিটের মাইক্রো ড্রামা সিরিজ

আপডেট সময় : ০২:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬