ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে ওই হাসপাতালে হাম ও এর আনুষঙ্গিক জটিলতায় প্রাণ হারানো শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ৭ মাস বয়সী শিশুটি মুক্তাগাছা উপজেলা থেকে এসে গত ৮ মে হাসপাতালে ভর্তি হয়েছিল। সে হামের পাশাপাশি তীব্র নিউমোনিয়ায় ভুগছিল।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের ভিড় বাড়ছে। গত এক দিনেই নতুন করে ২৪ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে মোট ৮৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে হাসপাতাল প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক ও অনলাইন গেমের আসক্তি: কিশোর মনে এক ভয়াবহ মায়ার জগত

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

আপডেট সময় : ১০:২৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬