ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

১৮ বছর বয়সের পর যে ৫টি টিকা নেওয়া অত্যন্ত জরুরি

শৈশবে টিকাদানের গুরুত্ব নিয়ে সচেতনতা থাকলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর টিকা গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে অনেকেই উদাসীন থাকেন। চিকিৎসকদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পরিবর্তিত হয় এবং জীবনযাপন ও পরিবেশের কারণে নতুন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। ফলে সুস্থ থাকতে কিছু নির্দিষ্ট প্রতিষেধক বা বুস্টার ডোজ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা বছরে অন্তত একবার ফ্লু টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ডায়াবেটিস বা হৃদরোগে আক্রান্ত এবং গর্ভবতীদের জন্য এই টিকা অত্যন্ত কার্যকর। এছাড়া শৈশবে নেওয়া টিটেনাস টিকার সুরক্ষা সারাজীবন থাকে না বলে প্রতি ১০ বছর অন্তর টিডি বা টিড্যাপ বুস্টার নেওয়া প্রয়োজন, যা হুপিং কাশি থেকেও সুরক্ষা দেয়।

লিভারের মারাত্মক ক্ষতি এড়াতে হেপাটাইটিস বি টিকা নেওয়া জরুরি, যা রক্ত বা দূষিত সুচের মাধ্যমে ছড়াতে পারে। এছাড়া জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নির্দিষ্ট বয়সের মধ্যে নেওয়া উচিত। পাশাপাশি নিউমোনিয়া ও মেনিনজাইটিসের মতো জটিল রোগ থেকে বাঁচতে প্রাপ্তবয়স্কদের জন্য নিউমোকক্কাল টিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন চিকিৎসকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানি ও শিশুহত্যার ঘটনায় বিচার দাবি

১৮ বছর বয়সের পর যে ৫টি টিকা নেওয়া অত্যন্ত জরুরি

আপডেট সময় : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬