ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

এনসিপিতে যোগদানের হিড়িক: স্বচ্ছতা নিশ্চিতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের বিষয়টিকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। ছয় সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটি দলে নতুন অন্তর্ভুক্ত হতে যাওয়া ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড ও যোগ্যতা যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করবে।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। দলের সম্প্রসারণ ও নতুন নেতৃত্বের মূল্যায়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এনসিপি তাদের সাংগঠনিক পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি এবি পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির বহিষ্কৃত নেতাসহ বিভিন্ন সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের সন্তান ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররাও এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। এই যোগদানের ধারা অব্যাহত রাখতে এবং দলের আদর্শ বজায় রাখতেই এই সার্চ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকা দিয়েও মেলেনি বেতন: নওগাঁয় ১১ বছর ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা

এনসিপিতে যোগদানের হিড়িক: স্বচ্ছতা নিশ্চিতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

আপডেট সময় : ০৯:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬