দেশের বিভিন্ন স্থানে হামে শিশু মৃত্যুর ঘটনা এবং টিকার সংকট নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “হামে কেন এতগুলো শিশুর মৃত্যু হলো, এ ক্ষেত্রে কারও কোনো গাফিলতি ছিল কি না তা তদন্তে খতিয়ে দেখা হবে। তদন্তের ফলাফল সাংবাদিকসহ দেশবাসীকে জানানো হবে।”
শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে এক গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্য সচিব আরও বলেন, “আমরা কাজ করছি।” তদন্ত কমিটি কাদের নিয়ে গঠন করা হয়েছে বা কবে হয়েছে—এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তবে তিনি নিশ্চিত করেছেন যে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং এর ফলাফল স্বচ্ছভাবে প্রকাশ করা হবে।
রিপোর্টারের নাম 





















