কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে একটি আইনি মামলা নিষ্পত্তি করতে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এবং উন্নত ‘সিরি’ নিয়ে এমন কিছু দাবি করেছিল যা বাস্তবে কার্যকর ছিল না।
যুক্তরাষ্ট্রে দায়ের করা এক ক্লাস অ্যাকশন মামলায় দাবি করা হয়, অ্যাপল তাদের নতুন আইফোন মডেলগুলোতে বৈপ্লবিক এআই প্রযুক্তির প্রতিশ্রুতি দিলেও ব্যবহারকারীরা তা পাননি। এই সমঝোতার ফলে ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে আইফোন ১৫ বা আইফোন ১৬ কেনা মার্কিন গ্রাহকরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে ২৫ থেকে ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।
যদিও অ্যাপল কোনো আইনি দায় বা ভুল স্বীকার করেনি, তবে মামলাটি দীর্ঘায়িত না করে ভবিষ্যৎ প্রযুক্তির উন্নয়নে মনোযোগ দিতেই তারা এই বিশাল অংকের অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবীদের মতে, সিরি-কে একটি পূর্ণাঙ্গ এআই সহকারী হিসেবে প্রচার করা হলেও বাস্তবে এর উন্নত সংস্করণটি গ্রাহকদের কাছে সময়মতো পৌঁছায়নি।
রিপোর্টারের নাম 























