যশোরের শার্শা উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মধ্যে ঘটা এক মুখোমুখি সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। শার্শা থানার খাজুরা গ্রামের গিলাপোল এলাকায় একটি ইটভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাভারন থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়া একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তিনি শার্শা উপজেলার উলশী এলাকার বাসিন্দা।
এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী তোজাম্মেল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























