ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আপিল বিভাগে বহাল ব্যারিস্টার সুমনের জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আদালত এই সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এম. লিটন আহমেদ।

উল্লেখ্য, গত বছর ২১ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে তিনি নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দিয়ে লিখেছিলেন, ‘‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’’

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীসহ হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেছিলেন। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া এই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও, আদালত তার জামিন বহাল রাখার সিদ্ধান্ত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা: ৬ মাসের মধ্যে ডিজিটাল ডেটাবেজ তৈরির নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আপিল বিভাগে বহাল ব্যারিস্টার সুমনের জামিন

আপডেট সময় : ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬