ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সিলেটে বিকাশের অর্ধকোটি টাকা ছিনতাই: ৯ জন গ্রেফতার, জড়িত বিকাশের কর্মীরাও

সিলেটে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের টাকাবাহী একটি গাড়ি থেকে অর্ধকোটি টাকার বেশি ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বিকাশের কয়েকজন কর্মীও রয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

গ্রেফতারকৃতরা দক্ষিণ সুরমা, কানাইঘাট, জকিগঞ্জ, বিশ্বনাথ, কমলগঞ্জ ও রাজনগরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে কয়েকজন বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতা এবং বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন ব্যাংক বন্ধ থাকায় তার কর্মীদের মাধ্যমে প্রায় ৮১ লাখ টাকার বেশি নগদ অর্থ বিভিন্ন ব্যবসায়ীর কাছে পাঠানোর জন্য একটি প্রাইভেটকারে পাঠান। গাড়িটি দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি গাড়িটিকে থামার সংকেত দেয়। গাড়ি ধীর গতি হলে তারা অস্ত্রের ভয় দেখিয়ে এবং মারধর করে পাঁচটি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে যে, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা ঝুঁকির বিষয়টি অবগত থাকা সত্ত্বেও গাড়ির গতি কমিয়ে ছিনতাইকারীদের সুযোগ করে দিয়েছেন। এছাড়া, টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত চারজন সদস্য ঘটনার সময় গাড়ির সঙ্গে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করেছে। পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত ঘটনা এবং অভ্যন্তরীণ তথ্যের মাধ্যমে ছিনতাইয়ের সুযোগ তৈরি করা হয়েছে।

এ ঘটনায় মোগলাবাজার থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাই ও পরিকল্পিত অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

সিলেটে বিকাশের অর্ধকোটি টাকা ছিনতাই: ৯ জন গ্রেফতার, জড়িত বিকাশের কর্মীরাও

আপডেট সময় : ০২:৩৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬