ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো সদর উপজেলার বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের কাজল আহাদের সাত বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জেসমিন ও ইসরাত পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক জানান, নদীতে অতিরিক্ত পানি ও স্রোতের কারণে উদ্ধার অভিযান কিছুটা বিলম্বিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাউনিয়ায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬