কুমিল্লার বুড়িচং উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত কিশোর গ্যাং ‘বিকেজি’ (BKG)-এর প্রধান মো. ছাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাকশীমুল মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ছাব্বির ওই এলাকার আব্দুল মজিদের ছেলে এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বুড়িচং থানার পুলিশ জানায়, ছাব্বির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























