ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

খুলনার কুখ্যাত ‘বি কোম্পানি’র ৪ সদস্য র‍্যাবের জালে

খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ‘বি কোম্পানি’র চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন দ্বীন ইসলাম দীনু (৩২), হাসিব হাওলাদার (২৬), আবিদ হাসান ওরফে আবুজার (২৯) ও রাসেল (২৯)।

র‍্যাব-৬ সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম জানান, র‍্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙা থানা এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চক্রটি খুলনা মহানগরীজুড়ে ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকের বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক গুরুতর মামলা রয়েছে। আবিদ হাসান ওরফে আবুজারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টিরও বেশি মামলা চলমান আছে। দ্বীন ইসলামের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।

এছাড়া, হাসিব হাওলাদারের বিরুদ্ধে খুলনা মহানগরীর লবণচরা থানায় অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন, চুরি ও মারধরের মামলা রয়েছে। রাসেলের বিরুদ্ধেও খুলনা মহানগরীর একাধিক থানায় সন্ত্রাসবাদ আইনে মামলা বিদ্যমান। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনার কুখ্যাত ‘বি কোম্পানি’র ৪ সদস্য র‍্যাবের জালে

আপডেট সময় : ১১:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬