বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে (৪৬) ঢাকার আশুলিয়া বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোকন ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার পর সম্প্রতি তিনি আশুলিয়ায় অবস্থান করছিলেন। প্রতিপক্ষের লোকজন তার অবস্থান জানতে পেরে তাকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করে। পরবর্তীতে ধুনট থানা পুলিশ তাকে বগুড়ায় নিয়ে আসে।
আব্দুল হাই খোকনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন, নাশকতা ও জালিয়াতিসহ মোট ১১টি মামলা রয়েছে। ধুনট থানা জানিয়েছে, গ্রেপ্তারকৃত খোকনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























