ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

রাজধানীতে দু’টি পৃথক ছিনতাইয়ের ঘটনা: যুবক ও রিকশাচালক ছুরিকাহত

রাজধানীর শাহজাহানপুরে এক যুবককে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার ভোরে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুজন (২৫) একটি হোটেলে কাজ করেন। তার ভগ্নিপতি শওকত আহমেদ জানান, সুজন ভোরে তার বাসার দিকে হেঁটে আসছিলেন। এ সময় দুই ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তার দুই হাতে কুপিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় সুজনকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সুজনের হাতের রগ কেটে গেছে।

এদিকে, শুক্রবার রাতে কামরাঙ্গীরচরে শফিকুল ইসলাম (২৬) নামে এক রিকশাচালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের ছেলে রায়হান জানান, রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ ঢালসংলগ্ন বালুর মাঠ এলাকায় ৩-৪ জন ছিনতাইকারী শফিকুলকে ছুরিকাঘাত করে। এতে তার হাত ও পায়ে গুরুতর জখম হয়। তবে ছিনতাইকারীরা তার কাছ থেকে কিছু নিতে পারেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াল মাদ্রিদে সতীর্থদের হাতাহাতির ঘটনা: চুয়ামেনি ও ভালভার্দের ১০ লাখ ইউরো জরিমানা, এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন ভালভার্দে

রাজধানীতে দু’টি পৃথক ছিনতাইয়ের ঘটনা: যুবক ও রিকশাচালক ছুরিকাহত

আপডেট সময় : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬