ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী আহত, টাকা লুট

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত ট্রেনের ভেতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর ফারুক শাওন (২৬) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি শুক্রবার রাতে ঘটে। আহত শাওন গাজীপুরের মৌচাক এলাকার বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার শ্বশুর নাহিদ হাসান জানান, শাওন গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ৪ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।

ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাওনকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১০টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াল মাদ্রিদে সতীর্থদের হাতাহাতির ঘটনা: চুয়ামেনি ও ভালভার্দের ১০ লাখ ইউরো জরিমানা, এল ক্লাসিকো থেকে ছিটকে গেলেন ভালভার্দে

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী আহত, টাকা লুট

আপডেট সময় : ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬