ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বিশ্বকাপের প্রস্তুতি ও তাপপ্রবাহ: মেক্সিকোতে শিক্ষাবর্ষ আগেভাগে শেষ করার প্রস্তাব, অভিভাবকদের অসন্তোষ

ফিফা বিশ্বকাপ আয়োজনের অন্যতম দেশ মেক্সিকোয় এক অভিনব বিতর্কের জন্ম দিয়েছে শিক্ষাবর্ষ আগেভাগে শেষ করার ঘোষণা। দেশটিতে চলমান তীব্র তাপপ্রবাহ এবং আসন্ন বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কথা বিবেচনা করে কর্তৃপক্ষ স্কুলের শিক্ষাবর্ষ ৪০ দিন এগিয়ে এনে ৫ জুন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো জানিয়েছেন, অনেক রাজ্যে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার পাশাপাশি বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কর্তৃপক্ষ পরবর্তী শিক্ষাবর্ষ শুরুর সময়ও এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে, যা বর্তমানে ৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা।

তবে, এই সিদ্ধান্ত দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অনেক অভিভাবক বিস্ময় প্রকাশ করে বলেছেন যে, এতে শিশুদের দেখাশোনার জন্য তাদের অতিরিক্ত এক মাস ধরে বাড়তি খরচ বহন করতে হবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম অবশ্য জানিয়েছেন, এটি কেবল একটি প্রস্তাব। তিনি বলেছেন, ‘অনেক মেক্সিকানই ফুটবল ভালোবাসেন, আমরা বিশ্বকাপের অপেক্ষায় আছি। তাই ছুটি এগিয়ে আনার প্রস্তাব এসেছে। তবে আমাদের অবশ্যই শিশুদের স্কুলে উপস্থিতির বিষয়টি বিবেচনা করতে হবে।’

আসন্ন বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক দলের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ মাস পর জানা গেল, ইসরায়েলের কারাগারে আটক গাজার যুবক: পরিবার পেল নতুন আশা

বিশ্বকাপের প্রস্তুতি ও তাপপ্রবাহ: মেক্সিকোতে শিক্ষাবর্ষ আগেভাগে শেষ করার প্রস্তাব, অভিভাবকদের অসন্তোষ

আপডেট সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬