ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

দেশীয় প্রযুক্তিতে গ্রেট ওয়াল হাই-টেকের নতুন ব্যাটারি বাজারে

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারি সিরিজ এনেছে গ্রেট ওয়াল হাই-টেক। চীনা ও বাংলাদেশি দক্ষ প্রকৌশলীদের সমন্বয়ে তৈরি এই ব্যাটারিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ও বাজারজাতকরণ কার্যক্রম শনিবার (৯ মে) শুরু হয়েছে।

গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলাররা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মান বজায় রেখে স্থানীয় আবহাওয়ার উপযোগী করে তৈরি এই ব্যাটারিগুলো ইভি, মিশুক, আইপিএস, পিসি এবং সিভিসহ বিভিন্ন ক্যাটাগরির। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ব্যাটারিগুলো দেশের জ্বালানি খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

একদল দক্ষ চীনা প্রকৌশলী এবং বাংলাদেশি প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী টিমের সরাসরি তত্ত্বাবধানে এই ব্যাটারিগুলো উৎপাদিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ডিলাররা ফ্যাক্টরি পরিদর্শন করে উৎপাদন প্রক্রিয়া এবং দুই দেশের বিশেষজ্ঞদের সমন্বিত কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। ফ্যাক্টরি ভিজিট ও পণ্য পরিচিতি সেশনের মাধ্যমে ডিলারদের পণ্যের গুণগত মান সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ মাস পর জানা গেল, ইসরায়েলের কারাগারে আটক গাজার যুবক: পরিবার পেল নতুন আশা

দেশীয় প্রযুক্তিতে গ্রেট ওয়াল হাই-টেকের নতুন ব্যাটারি বাজারে

আপডেট সময় : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬