ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে, মাদারীপুরে শেষ বিদায়ের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। মাদারীপুরের গ্রামের বাড়িতে তার শেষ বিদায়ের প্রস্তুতি চলছে। পরিবার সূত্রে জানা গেছে, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যান। গত ১৬ এপ্রিল তিনি এবং অপর পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন সেখানে নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে পুলিশ তদন্তে নেমে দুজনের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় এসে পৌঁছেছিল।

স্বজন ও এলাকাবাসীর দাবি, এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ মাস পর জানা গেল, ইসরায়েলের কারাগারে আটক গাজার যুবক: পরিবার পেল নতুন আশা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে, মাদারীপুরে শেষ বিদায়ের প্রস্তুতি

আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬