ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পরিবহন খাতে যাত্রী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি: সরকারের শৃঙ্খলা আনার অঙ্গীকার

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার যেকোনো মূল্যে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন যে, সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি যাত্রীদের সচেতনতাও এই লক্ষ্য অর্জনে অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পরিবহন খাতে জনদুর্ভোগ কমানো সম্ভব নয়।

সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নেতাদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী শেখ রবিউল আলম যাত্রী কল্যাণ সমিতিকে জনস্বার্থে কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং পরিবহন সেক্টরে আমূল পরিবর্তন আনতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সভাপতিত্ব করেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী দেশের মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ-যোগাযোগ খাতে পরিবহন পরিচালনার আইন ও বিধিমালা সংস্কার করে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। তিনি বাস ভাড়া নির্ধারণ, পরিবহনের আইন ও বিধি পরিবর্তন, যাত্রী সাধারণের সুযোগ-সুবিধা নির্ধারণ এবং যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিটি ফোরামে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসব দাবি মনোযোগ সহকারে শোনেন এবং অতি শীঘ্রই প্রতিটি বিষয় ধারাবাহিকভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।

বৈঠকে সড়ক, রেল ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অর্পনা রায় দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আমিন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, দপ্তর সম্পাদক আলমগীর কবির বিটুসহ কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ব্রাজিলের জয় উদ্‌যাপনে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

পরিবহন খাতে যাত্রী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি: সরকারের শৃঙ্খলা আনার অঙ্গীকার

আপডেট সময় : ০৬:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬