পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার বেইজিং যাচ্ছেন। নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম চীন সফর। সফরকালে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ও উন্নয়ন মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
আলোচনার মূল এজেন্ডার মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা ইস্যু। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর নিয়েও উচ্চপর্যায়ের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও বেইজিং যাচ্ছেন।
রিপোর্টারের নাম 
























